হেসাখাল বাজার, নাঙ্গলকোট, কুমিল্লা
নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী হেসাখাল বাজার শতবর্ষ ধরে আশপাশের মানুষের আস্থা ও পরিচয়ের কেন্দ্রবিন্দু। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য এই বাজারের রয়েছে বিশেষ খ্যাতি। বিগত ৫০ বছর ধরে হেসাখাল বাজারে অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অত্র এলাকা এবং এর আশপাশের প্রায় ১০ বর্গকিলোমিটার এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করে আসছে।
এই বাজারে রয়েছে—সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ডিগ্রি কলেজ, ইবতেদায়ী মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, নূরানী মাদ্রাসা ও হাফেজিয়া মাদ্রাসা। চাইল্ড হেভেন একাডেমি হেসাখাল বাজারের পশ্চিম পাশে অবস্থিত।
এই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে বর্তমানে দেশের বিভিন্ন পর্যায়ে সেবা প্রদানরত কিছু তরুণের চিন্তা-চেতনা ও শেকড়ের প্রতি গভীর ভালোবাসা থেকেই চাইল্ড হেভেন একাডেমির অগ্রযাত্রা শুরু। পরিবর্তিত প্রতিযোগিতামূলক বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয় ছাড়া একজন শিক্ষার্থী পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে পারে না—এই বিশ্বাস আমাদের পথচলার মূল প্রেরণা।
একজন শিশুর মন কাদামাটির মতো নরম; সঠিক যত্ন ও দিকনির্দেশনা পেলে সে সুন্দরভাবে গড়ে ওঠে। ২০২৬ সালের ১লা জানুয়ারি থেকে আমাদের অফিসিয়াল যাত্রা শুরু হলেও এর পেছনে রয়েছে দীর্ঘদিনের অক্লান্ত শ্রম ও পরিকল্পনা।
আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে নৈতিক ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা
শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ বিকাশ
নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও প্রযুক্তিনির্ভর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা
অভিভাবকদের সঙ্গে স্বচ্ছ ও নিয়মিত যোগাযোগ বজায় রাখা
চাইল্ড হেভেন একাডেমির পথনির্দেশনায় রয়েছেন আধুনিক ও ইসলামী শিক্ষায় শিক্ষিত স্বনামধন্য ১৩ জন উদ্যোক্তা।
চেয়ারম্যান
জনাব মো. আলাউদ্দিন আশরাফ — দাওরায়ে হাদিস — শিক্ষকতা
পরিচালকবৃন্দ
জনাব মো. সাহাব উদ্দিন — এইচএসসি — বাংলাদেশ পুলিশ
জনাব মো. আহছান উল্লাহ — এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) — পল্লী সঞ্চয় ব্যাংক
জনাব মো. আল এমরান সোহাগ — বিএসএস — বাংলাদেশ পুলিশ
জনাব মো. সাইফুল ইসলাম — এমবিএ (ম্যানেজমেন্ট) — সফটওয়্যার ইঞ্জিনিয়ার
জনাব মো. মোজাফফর হোসেন সেলিম — এম.এ (ইতিহাস) — জাতীয় রাজস্ব বোর্ড
জনাব মো. সহিদুল ইসলাম শাহীন — এমবিএ (অ্যাকাউন্টিং) — ব্যবসা (মেডিসিন)
জনাব ইঞ্জি. মো. সাদ্দাম হোসেন — বিএসসি (সিভিল) — আর্কিটেক্ট
জনাব মো. মাঈন উদ্দিন — এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) — কম্পিউটার অপারেটর
জনাব মো. রাসেল আহাম্মদ রাশেদ — এমবিএ (ফাইন্যান্স) — ডাচ-বাংলা ব্যাংক
জনাব ইঞ্জি. মো. সালাহ উদ্দিন — এমএসসি, এমই — ইন্সট্রাক্টর, সরকারি কলেজ
জনাব আবু বকর ছিদ্দিক শিশির — এমবিএ (অ্যাকাউন্টিং) — ডাচ-বাংলা ব্যাংক
জনাব মো. জামশেদ আলম — বিএসসি — ট্রেইনার, রেন্ট-এ-কার
অভিজ্ঞ শিক্ষক দ্বারা গণিত ও ইংরেজিতে বিশেষ যত্ন
নূরানী ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক দ্বারা আরবি ও কুরআন শিক্ষা
রাজধানী ঢাকার মানসম্মত স্কুল অনুসরণে উন্নত সিলেবাস
ফিঙ্গারপ্রিন্ট উপস্থিতি ও এসএমএস নোটিফিকেশন ব্যবস্থা
সিসি ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টা নিরাপত্তা নজরদারি
প্রজেক্টরভিত্তিক আধুনিক প্রেজেন্টেশন পদ্ধতিতে পাঠদান
সীমিত আসনসংখ্যা ও আন্তর্জাতিক মান অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থী অনুপাত
খেলার মাঠ ও প্রয়োজনীয় খেলাধুলার সরঞ্জাম
দূরবর্তী শিক্ষার্থীদের জন্য উন্নতমানের ভ্যান সার্ভিস
মাসিক মূল্যায়ন, পুরস্কার ও মেধাবৃত্তির সুযোগ
অভিভাবকদের সঙ্গে রিয়েল-টাইম যোগাযোগ ও অভিযোগ নিষ্পত্তি
চাইল্ড হেভেন একাডেমি মানে—নিরাপদ পরিবেশ, মানসম্মত শিক্ষা, নৈতিকতা ও আধুনিকতার সুষম সমন্বয়। আমরা বিশ্বাস করি, আজকের শিশুই আগামীর নেতৃত্ব দেবে। সেই নেতৃত্ব গড়ে তুলতেই আমাদের নিরন্তর প্রয়াস।
চাইল্ড হেভেন একাডেমি — যেখানে শিক্ষাই ভবিষ্যৎ গড়ে তোলে