প্রত্যেক শিক্ষার্থীর ডায়েরির পরিচিতি পাতায় অভিভাবকের নাম, পেশা, ঠিকানা ও নমুনা স্বাক্ষর প্রদান করতে হবে এবং প্রতিটি পৃষ্ঠায় নিয়মিত অভিভাবকের স্বাক্ষর থাকতে হবে।
এই ডায়েরির মাধ্যমে শিক্ষার্থী সংক্রান্ত যাবতীয় বিষয় অভিভাবককে অবহিত করা হয়। শিক্ষার্থীর পদোন্নতি ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার মাধ্যম হিসেবেও এটি ব্যবহৃত হয়।
অভিভাবক প্রতিদিন অন্তত একবার ডায়েরি দেখে শিক্ষার্থীর পড়াশোনা, আচার-আচরণ, উপস্থিতি এবং পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মন্তব্য পর্যালোচনা করবেন।
মোট উপস্থিতি কার্যদিবসের ৮০% এর কম হলে এবং বার্ষিক ফলাফলে প্রতিটি বিষয়ে কমপক্ষে ৩৩% নম্বর না পেলে উত্তীর্ণ হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে।
শিক্ষার্থীদের বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা ও অনুশাসন মেনে চলতে হবে।
ডায়েরি হারালে যথাযথ কারণ দেখিয়ে নতুন ডায়েরি সংগ্রহ করা যাবে।
ডায়েরির সঙ্গে সংযুক্ত শ্রেণি পরীক্ষার নম্বরপত্র অভিভাবক নিয়মিত পর্যালোচনা করবেন।
অর্ধবার্ষিক/বার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র ২ দিনের মধ্যে স্বাক্ষরসহ ফেরত দিতে হবে।
পরীক্ষার ফলাফল পদোন্নতি পত্র ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সেশন ফি ও জানুয়ারি মাসের বেতনসহ নির্ধারিত সব ফি সময়মতো পরিশোধ করতে হবে।
যথাযথ কারণ ছাড়া অনুপস্থিত থাকলে জরিমানা প্রযোজ্য হবে।
অনুপস্থিতির পরবর্তী দিনে অভিভাবকের স্বাক্ষরসহ আবেদন জমা দিতে হবে।
৭ দিনের বেশি অসুস্থতায় ডাক্তারের সনদ আবশ্যক।
৩ দিন পর্যন্ত ছুটি শ্রেণিশিক্ষক এবং ৭ দিনের বেশি ছুটি প্রধান শিক্ষক মঞ্জুর করবেন।
ডায়েরির নির্ধারিত পৃষ্ঠা ছাড়া অন্য কোথাও মন্তব্য লেখা নিষিদ্ধ।
প্রমোশন বিষয়ে গভর্নিং বডির সিদ্ধান্ত চূড়ান্ত।
প্রবেশপত্র হারালে ১০০ টাকা দিয়ে ডুপ্লিকেট সংগ্রহ করতে হবে।
সাপ্তাহিক ছুটি শুক্রবার (ভিন্ন নির্দেশনা ব্যতীত)।
প্রতি বৃহস্পতিবার অভিভাবকগণ শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।
শৃঙ্খলাভঙ্গ করলে অভিভাবককে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
গুরুতর অপরাধে কোনো নোটিশ ছাড়াই ছাড়পত্র (TC) দেওয়া হবে।
বিদ্যালয়ের বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে ফি ফেরতযোগ্য নয়।
অনলাইন ক্লাস ছাড়া মোবাইল ফোন আনা নিষিদ্ধ।
সকল স্বাস্থ্যবিধি মানতে হবে।
নির্ধারিত ইউনিফর্ম বাধ্যতামূলক।
শিক্ষার্থীদের জন্য অবশ্য পালনীয়
নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে উপস্থিত থাকতে হবে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।
মোবাইল, স্মার্ট ডিভাইস, ধূমপান ও নেশাজাত দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ।
নির্ধারিত বই-খাতা ও উপকরণ সঙ্গে আনতে হবে।
অসুস্থ অবস্থায় বিদ্যালয়ে আসা যাবে না।
বিশেষ দ্রষ্টব্য: উপস্থিতি ৮০% এর কম বা বার্ষিক ফলাফলে ৩৩% এর কম হলে উত্তীর্ণ হওয়া যাবে না। নিয়ম ভঙ্গের ক্ষেত্রে বোর্ডের অনুমোদন সাপেক্ষে ছাড়পত্র (TC) প্রদান করা হবে।
আমাদের ওয়েবসাইটে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করা হয়। কুকি আমাদের ওয়েবসাইটকে আরও কার্যকর ও নিরাপদ রাখতে সহায়তা করে এবং আপনার ব্রাউজিং অভ্যাস সম্পর্কে সীমিত তথ্য সংগ্রহ করে।
এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের কুকি ব্যবহারের নী গ্রহণ করুন