• আমাদের অনুসরণ করো
CEO Image

চেয়ারম্যানের বার্তা (Message of Chairman)

 
বিসমিল্লাহির রাহমানির রাহিম
 

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—শিক্ষা শুধু বইয়ের পুঁথি নয়, এটি জীবন গঠনের এক মহৎ হাতিয়ার। প্রকৃত শিক্ষা সেই শিক্ষা যা নৈতিকতা, চরিত্র, মানবিকতা ও আত্মবিশ্বাসের আলোকে একজন মানুষকে পূর্ণাঙ্গভাবে গড়ে তোলে।

চাইল্ড হেভেন একাডেমিতে আমরা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি পরিপূর্ণ শিক্ষা পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে আধুনিক শিক্ষা ও যুগোপযোগী পাঠ্যক্রমের পাশাপাশি শিশুর নৈতিকতা, শৃঙ্খলা, সামাজিক দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস গঠনের বিশেষ মনোযোগ দেওয়া হয়।

এই বছর থেকে প্লে, ১ম ও ২য় শ্রেণি শুরু হচ্ছে। ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম সম্প্রসারিত করব।

আমাদের লক্ষ্য—প্রত্যেক শিশুকে এমনভাবে গড়ে তোলা, যাতে সে নিজের প্রতি বিশ্বাসী, সমাজের প্রতি দায়বদ্ধ, এবং আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ একজন আদর্শ মানুষ হিসেবে বিকশিত হতে পারে।

পরিশেষে, আমাদের আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি— তিনি যেন আমাদের এ প্রয়াস বরকত দান করেন, এবং আগামীর প্রজন্মকে জ্ঞান, নৈতিকতা ও ঈমানের পথে পরিচালিত করেন।

আলাউদ্দিন আশরাফ
চেয়ারম্যান
চাইল্ড হেভেন একাডেমি
আমাদের ওয়েবসাইটে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করা হয়। কুকি আমাদের ওয়েবসাইটকে আরও কার্যকর ও নিরাপদ রাখতে সহায়তা করে এবং আপনার ব্রাউজিং অভ্যাস সম্পর্কে সীমিত তথ্য সংগ্রহ করে। এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের কুকি ব্যবহারের নী গ্রহণ করুন